• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

শেরপুরে কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
শেরপুরে কবিসংঘ বাংলাদেশের চতুর্থ মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। ২৭
ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের বটতলা কালিরবাজারস্থ সংগঠনের অস্থায়ী
কার্যালয়ে আয়োজিত ওই সাহিত্যালাপে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত
সভাপতি কবি রফিকুল ইসলাম আধার।
অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আব্দুল আলীম তালুকদার।
পঠিত কবিতার উপর আলোচনায় অংশ নেন কবি-গবেষক জ্যোতি পোদ্দার, কবি
হাদিউল ইসলাম ও কবি-ছড়াকার মোস্তাফিজুল হক।
কবি আইয়ুব আকন্দ বিদ্যুতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কবিতা পাঠে অংশ নেন
সংগঠনের উপদেষ্টা ছড়াকার নূরুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি কবি
আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমান লাভলু, কবি আইরিন
আহমেদ লিজা, কবি মোহাম্মদ জুবায়ের রহমান, কবি শহিদুল ইসলাম, কবি-
ছড়াকার আশরাফ আলী চারু, কবি মহিউদ্দিন বিন জোবায়েদ, কবি কালাম বিন
আব্দুর রশিদ, কবি আজাদ সরকার, কবি মাছুদুল আলম সরকার, কবি মো. হানজালা,
কবি নূরুল ইসলাম নাযীফ, কবি হামিদা ইয়াসমিন, কবি শেখ ফয়জুর রহমান
প্রমুখ। আবৃত্তিতে অংশ নেন কবি কমল চক্রবর্তী ও কবি সিনথিয়া শারমিন।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা
পালন করা হয়।
এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন এবং
সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন শাখা কমিটি পুনর্গঠন ও প্রকাশিতব্য
ম্যাগাজিনের জন্য লেখা জমাদানসহ সদস্যদের নবায়ন/রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন
করার উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।