• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশিত সংবাদ এর তীব্র প্রতিবাদ 

সংবাদ বিজ্ঞপ্তি–

জামালপুরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত টিসিবির পন্য নিয়ে নয় ছয় করা নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী সাইফ উদ্দিন নিছার আহমেদ সবুজ।
এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে সরকারি বিধি মোতাবেক প্রকৃত  উপকার ভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরন করে আসছি।
তবে কিছুদিন যাবত কিছু দুর্বৃত্ত জোরপূর্বক টিসিবির পণ্য সংগ্রহ করা, ডিলারকে হুমকি ধামকি ও দুর্বৃত্তরা টিসিবির পণ্য বিতরণে বাধা সৃষ্টি করার সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থেকে টিসিবি পণ্য যাতে সঠিকভাবে বিতরণ করা না হয় সে বিষয়ে পায়তারা করে আসছে। এজন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে সরকারি কাজে বাধা ও প্রকৃত ভোক্তাদের মাঝে টিসিবির পণ্য বিতরণে বাধা সৃষ্টি করে আসছে। প্রকৃতপক্ষে আমি অন্যায়ের সাথে আপস না করায়  সামাজিকভাবে, ব্যবসায়িক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে  ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে দুর্বৃত্তরা। মূলত আমার সম্পর্কে প্রকাশিত ও প্রচারিত সংবাদ গুলি মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাই আমি আমার সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সাইফ উদ্দিন নিসার আহমেদ সবুজ
স্বত্বাধিকারী মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ।
টিসিবি ডিলার -৫ নং ওয়ার্ড।  জামালপুর পৌরসভা,
জামালপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।