• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


জামালপুর জেলা সংবাদদাতাঃ 
জামালপুরে হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের জামালপুর জিলা স্কুল মাঠে জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ও প্রাক্তন শিক্ষার্থীদের অর্থয়ানে এই কম্বল বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।
অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক লোকমান আহম্মেদ খান লোটনের সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বিশ^জিৎ কুমার সোম, তারিকুল ফেরদৌস, ছানোয়ারুল ইসলাম সান, লিংকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তীব্র শীতে সারাদেশের অসহায় মানুষ কষ্ট করছে। শীতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য হতদরিদ্র মানুষের পাশে সামান্য সহায়তা নিয়ে আমরা দাড়িয়েছি। দরিদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে আগামীতে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। পরে চার শতাধিত অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।  


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।