• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুন্যের উৎসবে ক্রীড়া সামগ্রী বিতরন ও টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

 

ফজলে এলাহী মাকামঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিনামূল্যে জেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও একাডেমির মাঝে বিতরণের মাধ্যমে জামালপুর জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে উজ্জীবিত হয়ে ক্রীড়া অফিসের আয়োজনের শুভ উদ্বোধন করা  হয়েছে। একইসাথে তারুণ্যের উৎসব উদযাপনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হাছিনা বেগম এই আয়োজনের শুভ উদ্বোধন  করেন এবং টি ২০ ক্রিকেটের সমাপনী শেষে চ্যাম্পিয়ন-রানার্স আপ দলের মাঝে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।এতে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ৪ টি ক্লাব-একাডেমির ৬০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর বয়েজ ক্লাব ও রানার্সআপ বেষ্ট ইলেভেনস জামালপুর দল।

এ সময় বক্তারা তারুণ্যের উৎসব ২০২৫, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের অপরিসীম ভূমিকা তুলে ধরে আগামীর সমৃদ্ধ নতুন  বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, জামালপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এড.রফিকুল আলম, আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন, সাবেক ক্রিকেটার সাখাওয়াত টুটুল, কোচবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অন্যান্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।