• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

তারুণ্যের উৎসবে শীতার্ত মানুষের মাঝে উদয়ন ক্লাবের কম্বল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক:
শীতের তীব্রতায় দরিদ্র মানুষের কষ্ট লাগবে জামালপুরে উদয়ন ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার বামুনপাড়া উদয়ন ক্লাব ও তিরুথা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ধোপাকুড়ি গ্রামের বিশিষ্টজন হাতেম আলী, উদয়ন ক্লাবের সহসভাপতি সাজন, সাধারণ  সম্পাদক রিমন প্রমুখ।
শুক্রবার সকালে এলাকার শীতার্ত প্রতিবন্ধী, বিধবা, বৃদ্ধ এবং তিরুথা রওজাতুল উলুম মাদ্রাসার লিল্লাহ বোডিং এর নিবাসীসহ শতাধীক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে সবাই সন্তোষ প্রকাশ করেন।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন জেলা ও জামালপুর সদর উপজেলা প্রশাসনের সহায়তায় তারুণ্যের উৎসবে উদয়ন ক্লাবের উদ্যোগে আমরা এ ধরনের মানবিক কাজ করতে পেরে ভীষণ তৃপ্তি পেয়েছি। এলাকায় অনেক চাহিদা থাকলেও সামর্থের বিবেচনায় সবচেয়ে বিপদাপন্ন মানুষগুলোর মাঝে কম্বল বিতরণ করেছি। প্রতিবছরই আমরা শীতবস্ত্র বিতরণসহ এলাকাবাসীর সঙ্কটে পাশে দাঁড়ানোর চেষ্টা করি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।