• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বকশীগঞ্জে হরিজন সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে হরিজন সম্প্রদায়ের জমি ও দোকান ঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হরিজন পরিবার।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে পুরাতন গরুহাটি রোডে হরিজন পল্লীতে জমি ও দোকান ঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন আয়োজন করে ভুক্তভোগী প্রেম কুমার ডোম এর পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পক্ষে প্রেম কুমার ডোম এর ছেলে সাধন লিখিত বক্তব্যে বলেন, আবু সাঈদ গংরা আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হামলা চালিয়ে আমাদের জমি ও দোকানঘর জোর পূর্বক দখলে নিয়েছে।আমাদের কোর্টে মামলা রয়েছে সে মামলায় নিষেধাজ্ঞা রয়েছে। আজ সকাল ১১টা সময় তিন চারশ গুন্ডা পান্ডা ধারালো অস্ত্র নিয়ে আমার বাবার উপর হামলা করে এসময় বাসা থেকে লোকজন আমার বাবাকে বাঁচাতে গেলে তাদের উপরও হামলা করে এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা রয়েছে। তারা জমি খাস দাবি করে আমাদের দোকান দখল করেছে আসলে দোকান ঘরের জমি খাস না সেটার দাগ নং ১৫২৬ যা নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। আমরা মামলার জবাব দিয়ে আসছি। আজকে অতর্কিতভাবে হামলা করে আমাদের দোকান ঘর দখলে নিয়েছে। আমাদেরকে ইতিপূর্বের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে এমনকি আবু সাঈদ গংরা আমাদেরকে ইন্ডিয়া চলে যাওয়ার হুমকিও দিচ্ছে বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে নির্যাতন করবে এমন হুমকিও দিচ্ছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বেআইনিভাবে তারা কিভাবে আমাদের জায়গায় প্রবেশ করল প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে আবু সাঈদের ছেলে মিজান বলেন তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট ও ভিত্তিহীন।।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।