• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে ২ দিন ব্যাপী গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে ২ দিন ব্যাপী  গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ  অনুষিষ্ঠত হয়েছে।

জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গত ১০ মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত দুইদিন করে দুইটি ব্যাচে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্ভোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে জেলার সকল উপজেলার উপজেলা রিসোর্স টিম এর সদস্যগণ ( সকল ইউএনও, এসিল্যান্ড, ওসি, উপজেলার যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, ও উপজেলা মহিলা বিষয়ক) প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করে। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত)মৌসুমী খানমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম ।

এ সময় বক্তারা গ্রামান্ত দলের মাধ্যমে গ্রামের প্রান্তিক মানুষদের ন্যায়বিচার প্রতিষ্ঠা করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় ও বড় ধরনের আইনি জটিলতা থেকে তৃণমূল পর্যায়ের মানুষকে সেবা দেওয়ার জন্য বিশেষভাবে আলোকপাত করা হয়।

প্রশিক্ষণটিতে সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেন গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের জামালপুর জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান।
প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা ও উপ-পরিচালক মহিলা বিষয়ক ও অতিরিক্ত পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।