• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকালে মেলা উপলক্ষে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে সারাদেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসন তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ আয়োজন করে।

উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর করতে এ ভূমি মেলার আয়োজন করা হয়।

বর্ণাঢ্য র‌্যালি ও ভূমি মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, সার্ভেয়ার রেজাউল করিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুক্তারুজ্জামান, উপ সহকারী ভূমি কর্মকর্তা  আসাদুজ্জামান, শহিদুল্লাহ, হাফিজুর রহমান, মামুন ও অফিস সহকারী শহীদুল্লাহ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।