• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ মাদকদ্রব্য আটক

ফজলে এলাহী মাকামঃ
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ মাদকদ্রব্য আটক করেছে।শনিবার সকালে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর ব্যাটালিয়নের (৩৫
বিজিবি) অধিনস্থ ঝাউডাংগা বিওপি’র টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১০৮০/৩-এস হতে আনুমানিক ১৬০০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে ঝাউডাংগা রহিমপুর বাজার নামক স্থান হতে ভারতীয় ইয়াবা-২০ পিস এবং ভারতীয ৩ কেজি গাঁজা-সহ ঝালকাঠি জেলার  রাজাপুর থানার পোপালপুর গ্রামের আব্দুল মালেক এর মোসাঃ মরিয়ম বেগম (৩৫)আটক করে।। পরে আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি মহাপরিচালক এর  ঘোষিত মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের
লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব
পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।