• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

জামালপুরে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উদযাপন

জামালপুর প্রতিনিধি
“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে। জেলা প্রাণি সম্পদ অফিসের সম্মেলন কক্ষে রবিবার (১জুন) দুপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হাছিনা বেগম, সিভিল সার্জন ডা: আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রোকনুজ্জামানসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা, গরুর দুধের উপকারিতা সম্পর্কে সকলকে সচেতন করে দুগ্ধ উৎপাদন সম্পর্কে খামারীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি গরু পালনে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করার আহ্বান ও নিরাপদ দুধ উৎপাদনে খামারীদের পরামর্শ, দিকনির্দেশনা ও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। পরে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার স্বরূপ প্রথম স্থান অধিকারীকে আটশত, দ্বিতীয় স্থান অধিকারীকে সাতশত পঞ্চাশ, তৃতীয় স্থান অধিকারীকে সাতশত টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।