• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে জিপিএ -৫ পেয়েছে ১ হাজার ৫২৪ জন-জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়েপাশের হার শতকরা ৯৮.৩০

ফজলে এলাহী মাকামঃ
জামালপুর জেলায় এবার এসএসসি ২০২৫ সালে ময়মনসিংহ বোর্ড থেকে ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ৫২ টি কেন্দ্রে  মোট ২৫ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায়  কৃতকার্য হয়েছে ১৫ হাজার ৬৩৬ জন, অকৃতকার্য হয়েছে ১০ হাজার ৩৪১ জন। এবার জামালপুর  জেলায় এ প্লাস পেয়েছে ১ হাজার ৫২৪ জন শিক্ষার্থী। পাশের হার ৬০ দশমিক ১ ৯ শতাংশ বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। এবার জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৩৫ জন শিক্ষার্থী অংগ্রহন করে উত্তীর্ণ হয়েছে ২৩১ জন। আর জিপিএ ৫ পেয়েছে ১৫৮ জন। পাশের হার শতকরা ৯৮.৩০ বলে জানিয়েছে জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার সোম ।
এই ফলাফলে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক হাছিনা বেগম এর সাথে সাক্ষাত করেছেন,জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুল হক।জেলা প্রশাসক হাসিনা বেগম জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার শতকরা ৯৮.৩০ অর্জন করায় সকল শিক্ষক ও অভিবাবক ও ছাত্রীদের অভিনন্দন জানিয়েছে।
এ বিষয়ে জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামছুল হক জানিয়েছে এই জামালপুর সরকারী ‍বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলাফল অর্জনে শিক্ষক মন্ডলীর ঐক্যান্তিক প্রচেষ্টা ,অভিবাবকদের তদারকি ও ছাত্রীদের অধ্যবসায়ের ফলে এই ফলাফল আগামীতেও অব্যহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।