• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেডসহ দুই চোরাকারবারি গ্রেফতার

 

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় ব্লেড উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪। বুধবার (১৬ জুলাই) ভোরে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সকালে শহরের বেলটিয়ায় জামালপুর র‌্যাব ১৪, সিপিসি ১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর হয়ে মধুপুরগামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার ভারতীয় জিলেট বেøডসহ একটি মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট বেøডের অনুমানিক মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন (৩২) ও একই উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামানের ছেলে আবুল খায়ের (২২)।
ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে এবং র‌্যাবের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।