• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে ২৮ জুলাই এনসিপির পদযাত্রা

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি|\|
জামালপুরে আগামী ২৮ জুলাই জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই পদযাত্রা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের জামালপুরে আগমণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে আগামীকাল ২৭ জুলাই রাতে শেরপুুরে পদযাত্রা শেষ করে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জামালপুর আসবেন। রাতেই তারা হযরত শাহ জামাল (রহ:) এর মাজার, দয়াময়ী মন্দির ও হরিজন পল্লী পরিদর্শন করবেন এবং জামালপুরে রাত্রিযাপন করবেন। পরের দিন ২৮ জুলাই সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের পর পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে, সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহে উদ্দেশ্যে রওনা হবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জাতীয় নাগকির পার্টি-এনসিপির কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মো: মোসাদ্দেকুর রহমান, এনসিপি জামালপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান, শাহিদুর রহমান স¤্রাটসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।