• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ 

জামালপুরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সদরের “নান্দিনা  তালুকদার হাসপাতালের কান্ড ”শীর্ষক শিরনামে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে তালুকদার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান হামিদী লোটাস।
এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, প্রায়শই নান্দিনা এলাকায় লোডশেডিং এর কারণে বিদ্যুৎ না থাকায় রোগীদের ডায়গনস্টিক সেবা ও চিকিৎসা সেবা দিতে নিজ দখনীয় বৈধ জমিতে  নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের  জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়।
সংবাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে জেনারেটর স্থাপনের যে কথা বলা হয়েছে তা মূলত মিথ্যা ও ভিত্তিহীন। তিনি উল্লেখ করেন, নিজ দখলীয় জমিতে লোডশেডিং এর জন্য চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় মূলত জেনারেটর স্থাপন করা হয়েছে ।  এখানে কারো ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি সাধিত করার জন্য এমনটি করা হয়নি।
প্রকৃত পক্ষে তালুকদার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের মাধ্যমে ৩ জন ডাক্তার ও ৪০ জন সেবিকা ও কর্মকর্তা মিলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মূলত এজন্যই ব্যবসায়িক ভাবে ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে নান্দিনার স্বনামধন্য প্রতিষ্ঠান  তালুকদার  ডায়গোনেস্টিক সেন্টার এন্ড হাসপিটালের সুনাম নষ্ট করতে একদল কুচক্রী মহল সংশ্লিষ্ট সংবাদ দাতা কে ভুল তথ্য প্রদান করেছে।
তাই আমার প্রতিষ্ঠান সম্পর্কে বানোয়ার্ড ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় এর তীব্র প্রতিবাদ করছি।
আতিকুর রহমান হামিদী লোটাস
স্বত্বাধিকারী তালুকদার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল
নান্দিনা, জামালপুর ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।