• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন

যুব দিবসে বকশীগঞ্জে যুব ঋণ পেলেন ২ যুবক-যুবতি

মতিন রহমান, বকশীগঞ্জ, জামালপুর।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন সরকার। যুবকদের দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে।

আলোচনা শেষে ২ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এই ঋণ পেয়ে তারা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, যুব উদ্যোক্তা শামীমা বেগম প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।