• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওসির উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মোয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন

 তারেক মাহমুদ ( দেওয়ানগঞ্জ) জামালপুরঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী (৭০) তিনি দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে অত্র মসজিদের খাদেম,মোয়াজ্জিন এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি মাসে মসজিদের প্রাপ্ত হাদিয়া থেকে তাকে মাসিক সম্মানী দেয়া হয়, মসজিদে ইমাম মোয়াজ্জিনের কোন কল্যাণ ফান্ড নেই। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসানের উদ্যোগে ইমাম এবং মোয়াজ্জিনের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে ইমাম মোয়াজ্জিন কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। যেই তহবিল থেকে ইমামের জন্য প্রতিমাসে ১০০০/- টাকা মোয়াজ্জিনের জন্য ৫০০ /- টাকা কল্যাণ তহবিলে জমা হবে। এই হিসাবে বিগত এক বছরের টাকা জমা দেয়া হয়েছে। আজ বাদ জুম্মা কল্যাণ তহবিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তারা যখন বিদায় নেবে এককালিন সেই টাকা ইমাম এবং মোয়াজ্জিনের হাতে তুলে দেওয়া হবে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হাসান জানান, আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই মসজিদের ভৌত অবকাঠামোর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি, মসজিদের সৌন্দর্য বর্ধন করেছি,টাইলস দিয়ে পুরা মসজিদ প্রাঙ্গণকে সাজানো হয়েছে। মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনের কল্যাণে একটি কল্যাণ তহবিল গঠন করেছি, যেই তহবিল থেকে প্রতি মাসে টাকা জমা হবে,এবং দায়িত্ব শেষে তারা যখন বিদায় নেবে তখন এককালীন সে টাকা তাদের হাতে তুলে দেয়া হবে তারা যেন খালিহাতে বিদায় নিতে না হয়। এই কল্যাণ তহবিলের জন্য সোনালী ব্যাংক ইসলামিক উইন্ডো তে একটি একাউন্ট খোলা হয়েছে। আশা করি এই কল্যাণ তহবিলের ধারণাটি অন্যান্য মসজিদেও অনুকরণীয় হতে পারে। তিনি উক্ত কল্যাণ তহবিলের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।