• রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

সরকারি আশেক মাহমুদ কলেজে বিএনসিসি প্রাথমিক চিকিৎসা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
সরকারি আশেক মাহমুদ কলেজে বিএনসিসি প্রাথমিক চিকিৎসা কোর্সের সমাপনী অনুষ্ঠিত ।

জামালপুর: সরকারি আশেক মাহমুদ কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ৭ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কোর্স-০১ এর সমাপনী অনুষ্ঠান রব্বিার সকালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর শাহরিয়ার কবির। সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন ৫ বিএনসিসি ব্যাটালিয়নের সি কোম্পানির কমান্ডার ২/লে. মো: আব্দুল হাই আলহাদী।

কোর্সে জেলার পাঁচটি প্রতিষ্ঠানের ৩১ জন ক্যাডেট অংশ নেয়। সিভিল সার্জন অফিস ও জামালপুর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান অতিথিকে একটি চৌকষ ক্যাডেট দল গার্ড অব অনার প্রদান করে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রাথমিক চিকিৎসা জ্ঞান শুধু ক্যাডেটদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার সময়ে তাৎক্ষণিক সেবা দেওয়ার দক্ষতা জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখে।” তিনি ক্যাডেটদের এ প্রশিক্ষণকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।