• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হল বাপ্পা,বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার ,সাংগঠনিক আরিফূল ইসলাম সোহাগ ,শেরপুর জেলা সভাপতি মমিনুর রহমান পান্না ,জামালপুর সদর উপজেলা সভাপতি সুলতান মাহমুদর মেহেদী,মেরঅন্দহ ‍উপজলো সভাপতি মোঃ মুনসুর আলী ও অনুষ্টানটি সঞ্চালনা করে শেরপুর জেলা সাধারন সম্পাদক সুমন মিয়া্ ।
এ সময় বক্তারা বলেন,মানবরচিত বিধান মানুষকে শান্তি দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই চলমান এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে হবে। মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার প্রস্তাব করছে হেযবুত তওহীদ। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।