• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্ভোধন

ফজলে এলাহী মাকামঃ
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) এ উপলক্ষ্যে র‌্যলী, আলোচনা সভা ও প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করে জামালপুর সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।
বুধবার সকালে এ উপলক্ষ্যে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: ছানোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, হাস, মুরগী, গরু, ছাগলসহ অন্যান্য গবাদি পশুর খামার করে তরুণরা স্বাবলম্বী হতে পারে। এতে করে অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও আমিষের চাহিদা পুরণ করা সম্ভব। খামারের সংখ্যা বৃদ্ধি পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণীজ আমিষ রপ্তানি করা যাবে। পরে অতিথিরা প্রাণীসম্পদ প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। দিনব্যাপী আয়োজিত প্রদর্শনীতে দেশী-বিদেশী বিভিন্ন জাতের প্রাণী, প্রাণীজ খাদ্য ও পশুখাদ্যের মোট ২৬টি স্টল স্থান পেয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।