• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুরে বিএনসিসির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

এম,এফ,এ মাকামঃ

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তথা বিএনসিসি-র ক্যাডেটরা এক শৃঙ্খলাবদ্ধ ও বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের নির্দেশনায় এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে জামালপুরের জেলা প্রশাসক জনাব মো: ইউসুপ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রমনা রেজিমেন্টের ৫ বিএনসিসি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত সি কোম্পানির আওতাধীন ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসির ক্যাডেটগণ পূর্ণ সামরিক শৃঙ্খলা ও শোভাযাত্রার মাধ্যমে বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম থেকে শুরু হয়ে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মীর শওকত আলীকে বিএনসিসির একদল চৌকষ ক্যাডেট আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। এ সময় কলেজের নব নিযুক্ত উপাধ্যক্ষ মো: আব্দুল হাকিমসহ অনেক শিক্ষককর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় র‍্যালি ও সার্বিক কর্মসূচি বাস্তবায়নে ৫ বিএনসিসি ব্যাটালিয়ন সি কোম্পানির অধিনায়ক ২/লে. মো. আব্দুল হাই আলহাদী এবং পিইউও মোজাহিদুর রহমান দায়িত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরসহ সারা দেশব্যাপী বিএনসিসির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।