• রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময়

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ৩৮ লাখ টাকার ভারতীয় কম্বল ও থান কাপড় জব্দ

ফজলে এলাহী মাকাম:
“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করা
হয়।
 ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ মোল্লারচর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৬২/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর
গ্রামে  মোঃ রঞ্জু মিয়া(৩৫), মোঃ গোলাম হোসেন(৪০) এর বাড়ীতে বিজিবি ও
পুলিশের যৌথ তল্লাশী করে ভারতীয় থান কাপড়-২৮৩২ মিটার, কম্বল-১৮৬ পিস এবং কম্বলের কভার-
১৮৩ পিস জব্দ করে ।যার আনুমানিক মূল্য-৩৮,০৭,৭৫০/- (আটত্রিশ লক্ষ সাত হাজার সাতশত
পঞ্চাশ) টাকা।
বিজিবি মহাপরিচালকের  ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার
সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বলে জানিয়েছে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।