• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময়

জামালপুরে ভ্রাম্যমান আদালতে ৫ ইট ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমান 

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের  মেলান্দহ উপজেলাধীন নয়ানগর এবং ফুলকোচা ইউনিয়নের ৫ টি ইট ভাটাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার ৪ জানুয়ারি দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জামালপুরের যৌথ আয়োজনে  মেলান্দহ উপজেলার বুরুঙ্গা, পশ্চিম বুরুঙ্গা, ফুলকোচা দক্ষিনপাড়া এবং চর আদিয়ারপাড়াতে ৫ টি পৃথক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিব বিশ্বাস  সহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় অভিযানকালে ‘ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত,২০১৯) এর ৫ (২) ধারা লংঘন করায় ইটভাটাসমূহকে এই আইনের ১৫(১)(খ) ধারায় মোট পাঁচ লক্ষ টাকা  ৫,০০,০০০  টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক  আদায় করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।