• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। বুধবার (২১ জানুয়ারী) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেয়।


রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৬ সালের ১৭ জুলাই বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুর উপজেলার গামারিয়া গ্রামের নসকর শেখের ছেলে বিপ্লবকে (১২) একই উপজেলার রৌহারকান্দা কুমারপাড়া গ্রামের আছমদ্দির ছেলে রুবেল (১২, বর্তমান বয়স ২২) একাধিক বার পেটে লাথি দিয়ে আহত করে। পরে বিপ্লবকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরেরদিন ১৮ জুলাই বিপ্লবের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ময়মনসিংহে নেওয়ার পথেই বিপ্লবের মৃত্যু হয়। ঘটনার পরদিন বিপ্লবের নানি পিয়ারা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি রুবেলের উপিস্থিতিতেই তাকে ১০ বছরের আটকাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মেহেদি হাসান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।