• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি গঠন: সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন, সম্পাদক সঞ্জয় কুমার দে জামালপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন এম শুভ পাঠান বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন

জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২

 

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে টিসিবির ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ ও মো: শাহীন মিয়া (৩২) ও বিশাল হোসেন (২৬) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১ মার্চ) বিকালে শহরের বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার এক পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ ও আটক করা হয়। আটককৃতরা শহরের মুসলিমাবাদ এলাকার বাসিন্দা।


ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিব জানান, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটা জিয়া কলেজ রোড এলাকার নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করেন তারা।

এ সময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের পরিমান ১ হাজার ৪শত ৪৪ লিটার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।