• রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময়

জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন

 জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বিআইডব্লিউটিএ’এর উদ্যোগে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের নামে কৃষি জমি খনন করার অভিযোগ উঠেছে। এতে বিলীন হচ্ছে স্থানীয় কৃষকদের কৃষি জমি।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে নদ খনন শুরু করে বিআইডব্লিউটিএ। কিন্তু ড্রেজিংয়ের নামে শুধু নদ নয় বরং নদের তীরবর্তী ফসলি জমির বুক চিরে তোলা হচ্ছে বালি। এতে করে নদীতে বিলীন হয়ে যাচ্ছে কৃষকদের কৃষি জমি এবং দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। স্থানীয় কৃষকরা বলছেন, বর্তমান নদ থেকে ১ হাজার ফুট দূরে পাড়ের দিকে খনন করা হচ্ছে। এতে করে তাদের কৃষি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে। এবং তাদের বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই নদ শাসনের নামে কৃষি জমি খনন না করে মূল নদ খনন করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।