রশীদুল আলম শিকদার ঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ এপ্রিল ২০২৬ ইং রোজ বৃহঃপতিবার সকাল ১০ ঘটিকায় শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু করে দিনব্যাপি সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের উপস্তিতি এবং ক্রীড়াবিদ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি ‘র সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম মাস্টার। এছাড়াও চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি’র সিনিঃ সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান (আতিক), চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি’র সহ-সভাপতি মোঃ আরজান আলী, চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বি. এ, চর আমখাওয়া ইউনিয়ন বি এন পি’র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান, চর আমখাওয়া ইউনিয়ন যুবদল এর আহবায়ক মোঃ মজিবুর রহমান বি.এ, এবং ইউ.পি সদস্য মোঃ বাবুল আক্তার প্রমূখ ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে তাদের আসন অলংকৃত করেন।
এসময় উদ্বোধন কালীন বক্তব্যে প্রধান অতিথি বলেন, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য রক্ষায় খেলাধুলার প্রয়োজন রয়েছে। মোবাইলের আসক্তি ও মাদক থেকে ছেলে-মেয়েদের দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরীতে অভিভাবকদের আহবান জানান তিনি।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজনে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন এর সার্বিক সহযোগিতা, মোঃ আব্দুল খালেক মোশাররফের সঞ্চালনা এবং সিনিঃ সহকারী শিক্ষক (শরীর চর্চা) মোঃ রেজাউল করিম (লাভলু) এর ক্রীড়া পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জ্বনাব, আলহাজ্ব, মোঃ সামছুল হক মাস্টার।
উৎসব উদ্দীপনায় সারাদিন ব্যাপী চলা ক্রীড়ানুষ্ঠান শেষে অংশগ্রহনকারী বিজয়ী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।