ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৭০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ।
সোমবার ২৭ এপ্রিল সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
টিউবল বিতরণ অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অফ একাউন্ট এন্ড এডমিন কোহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে সংস্থার এসিস্ট্যান্ট ম্যানেজার মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। তাদের মতে, নিরাপদ পানির ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরী করে দেয়া হবে।