• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

  জামালপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১শ ৮৯ বস্তা চাল উদ্ধার

 

 

তানভীর আহমেদ হীরা :

জামালপুরের দুই উপজেলায় পৃথক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১শ ৮৯ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার সকালে সদরের শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড়া থেকে ৮৫ বস্তা এবং বিকাল সাড়ে ৪টার দিকে একই ইউনিয়নের বিয়ারা পালাশতলা থেকে ৭৪ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়াও বৃহস্পতিবার রাতে মেলান্দহ উপজেলার চরবানিপাকুড়িয়া ইউনিয়নের বেতমারী গ্রামে থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন জানান, শুক্রবার সকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চিকানপাড়া এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় চাল ব্যবসায়ী রফিকের বাড়ির সামনে ৩টি ইজিবাইক থেকে ৮৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমানসহ কালোবাজারী আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এদিকে বিকাল ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম সদর উপজেলার একই ইউনিয়নের বিয়ারা পলাশতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল উদ্ধার করে। বিয়ারা পলাশতলা বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলালের মালিকানাধীন মার্কেটের একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়, তবে এ সময় ওই গুদামের মালিক পাওয়া যায়নি।

অপরদিকে বৃহষ্পতিবার রাতে মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের বেতমারী গ্রামে আব্দুল জব্বার নামে এক ব্যবসায়ীর গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দকৃত ৩০ বস্তা চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।