• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

প্রয়াত সাংবাদিক শফিক জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আসমাউল আসিফ :
জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কবি শফিক জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এদিন শফিক জামানের স্মরণে দোয়া ও তার কবর জিয়ারত করা হয়।
রবিবার সন্ধ্যায় সাংবাদিক শফিক জামানের প্রথম মৃত্যুবার্ষিকীতে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশগ্রহন করেন ক্লাবের সাধারণ সম্পাদক দিনকালের সাংবাদিক মুকুল রানা, যায়যায়দিনের ইউসুফ আলী, দি ডেইলি অবজারভারের কামাল হোসেন, বাংলাদেশ টুডে’র এম সুলতান আলম, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, যমুনা টিভি ও দেশ রুপান্তরের শোয়েব হোসেন, দৈনিক জনতার এসকে সোহেল, বিজয় টিভির জুয়েল রানা, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, এনটিভির আসমাউল আসিফ, বাংলা টিভির কাউছার আহমেদ, দৈনিক আজকের জামালপুরের অনলাইন এডিটর হাফিজুর রহমান প্রমুখ। এ সময় দোয়া পরিচালনা করেন এসএ টিভির সাংবাদিক ও জনতার মুখপত্র ও জেএম নিউজ ২৪ডট কম এর প্রকাশক ও  সম্পাদক ফজলে এলাহী মাকাম। এর আগে বিকেলে পৌর কবরস্থানে সাংবাদিক শফিক জামানের কবর জিয়ারত করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক শফিক জামান ২০১৯ সালের ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে যান, পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল প্রয়াণে জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণ, সূধীমহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।