• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

ইসলামপুরে কালঝড়ে লন্ডভন্ড বাড়িঘর গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে উপজেলার বিভিন্ন এলাকায় উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে প্রায় শতাধিক বাড়িঘর। গাছপালাসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। । শনিবার ও রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে পৌর এলাকার মোশাররফগঞ্জ,তেঘুরিয়া,টংগের আগলা,ধর্নাপাড়া ও পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে শতাধিক কাঁচাপাকা বাড়িঘর বিধ্বস্ত হওয়া সহ গাছপালা ও আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
জানাগেছে,ঝড়ে পৌর শহরের তেঘুরিয়া গ্রামের আবেদ আলী স্ত্রী নাজিভান,আলাউদ্দিনের পুত্র স্বপ্ন মিয়ার ঘরে গাছ পড়ায় বসত ঘরটি দিখন্ডিত হয়ে যায়। এছাড়াও আকবর হোসেনের পুত্র আজিমুদ্দিন শেখ,জঞ্জালু শেখের পুত্র জামিরুল শেখ, হযরত আলী,উত্তর টংগের আগলা গ্রামের মৃত-দুদু শেখের স্ত্রী জবেদা বেওয়া,জস শেখের পুত্র ইদ্রিস আলী, কুদ্দুস শেখের পুত্র মবেদ শেখ,ধর্নাপাড়া গ্রামের ফরিজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন,উকিল উদ্দিনের পুত্র আহালু শেখের বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়। করিম শেখের পুত্র বাবু শেখ,বসতঘর টিন উড়িয়ে নিয়ে যাওয়ায় তারা খোলা আকাশের নিচে মানবেতন জীবন যাপন করছে।
অন্যদিকে বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের বসতঘরের উপর গাছ পড়লে ঘরটি দ্বিখন্ডিত হয় এবং ঘরের মধ্যে অবস্থানরত আছলাম ও তার পরিবার আহত হয়। মৃত জলিলের বিধবা স্ত্রী সামচুন্নাহার বেলার ঘরের উপর গাছ পড়ায় ক্ষতিগ্রস্ত হয়।
ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।