• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

নালিতাবাড়ীতে বিদেশী মদের বোতলসহ যুবক আটক

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমেশ্চূড়া বাজার সংলগ্ন আক্তার আলীর চায়ের দোকানের সামনে থেকে আবুল হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মো. তোফায়েল আহমেদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত আবুল হোসেন সমেশ্চূড়া এলাকার জানীফ আলীর ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ১৫ বোতল বিদেশী মদ, একটি মোবাইল ফোন সেট এবং নগদ ১ হাজার ২ শ ৭০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ১৮  হাজার টাকা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।