• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

জামালপুরে মহান মে দিবস পালিত

ফজলে এলাহী মাকাম, জামালপুরঃ
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মে) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
সকালে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য এখনো প্রতিনিয়ত আন্দোলন করছে, রক্ত দিচ্ছে। শ্রমিকদের কাজের কর্মঘন্টা নির্ধারণ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয় সেদিকে সবাইকে সোচ্চার থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।