• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুরে করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাফনে নিয়োজিতদের সুরক্ষা সামগ্রী বিতরন

 

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে করোনা ভাইরাসের ফলে মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজে যারা নিয়োজিত থাকবে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সুরাক্ষা সমাগ্রী বিতরন করেছে জেলা প্রশাসন।

বুধবার অপরাহ্নে জেলা প্রশাসকের মাঠ প্রাঙ্গনে ইসলামিক ফাউন্ডেশনের কাছে জেলার ৭ টি উপজেলায় করোনা ভাইরাসের ফলে মৃত ব্যাক্তিদের দাফন কাফনের কাজে যারা নিয়োজিত থাকবে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সুরাক্ষা সমাগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক। সুরাক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মুখলেছুর রহমান ,ইসলামিক ফাউন্ডেশেরন উপ-পরিচারক আব্দুর রাজজাক, নির্বাহী ম্যাজিস্টেট ও এনডিসি মোঃ আবু আব্দুল্লাহ খান ,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল,এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে । এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, করোনা প্রতিরোধে ভয় নয়,সকলকে সচেতন হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মুখে মাক্স পরে বাহিরে বের হতে হবে। এছাড়া মুখে মাক্স ছাড়া কেউ বের হলে আইন গত ব্যবস্থায় জেল ও সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা গুনতে হবে। সরকারের ইচ্ছানুযায়ী জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের ফলে মৃত ব্যক্তির দাফন কাফনের কাজে যারা নিয়োজিত থাকবে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সুরাক্ষা সমাগ্রী হিসেবে বুট জুতা,বিশেষ পিপিই,এন৯৫ মাক্স,গ্রাফস,গগজসহ বিতরন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় মৃত ব্যক্তিদের দাফনের জন্য নগদ ২০ হাজার করে টাকা বিতরন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।