• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে বিনা’র প্রশিক্ষণ কর্মশালা

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদী আমন ধানের চাষাবাদ ও ফসল সংরক্ষণ কলাকৌশল নিয়ে জামালপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিনা’র জামালপুর উপকেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খানের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিশেষ অতিথি জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণে জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. সাইফুল আজম খান, বিনার উর্ধ্বতন কর্মকর্তা বেগম সুলতানা রাজিয়া, সুনন্দা সরকার প্রমা, আব্দুল বাকী, নিয়ামত তুল্লাহ, জান্নাতুল ফেরদৌস, ফেরদৌসী বেগম ও ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ শামীম আকরাম। প্রশিক্ষণে বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান ও বিভিন্ন ফসল চাষ করে কৃষক অন্যান্য জাতের ফসলের চেয়ে বেশি ফলন পেয়ে থাকে। এছাড়াও একই জমিতে বছরে ৩ থেকে ৪ টি ফসল চাষ করা সম্ভব হওয়ায় কৃষক অধিক লাভবান হতে পারে। প্রশিক্ষণে আমন ধান চাষের বিভিন্ন কলাকৌশল ও ফসল সংরক্ষণের বিভিন্ন কৌশল শেখানো হয়।” প্রশিক্ষণে জামালপুরের বিভিন্ন উপজেলার ৭০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।