• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সানন্দবাড়ী কলেজ ছাত্রলীগ সভাপতির উপর প্রতিপক্ষের হামলা

 

দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃ
মায়ের নামে খরিদ করা ১০০১২ দাগে ০৬ শতাংশ জমি নিয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক বাবুল রানার সাথে তার বড় চাচা আব্দুস সাত্তার ও চাচাতো ভাই শাহ জামালের সাথে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৪/০৬/২০২০ইং তারিখে আনুমানিক বিকাল ৩:৩০ মিনিটে জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক বাবুল রানার বাড়িঘর ভাংচুর ও তার পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা করে। হামলায় বাবুল রানাকে হত্যার উদ্দেশ্যে মাথায় চাপাতি দিয়ে উপর্যপুরি আঘাত করে ফিরে যাওয়ার পথে রাস্তায় তার বড় ভাই মুকুল এবং তালই কে পেয়ে মটর সাইকেলের গতিরোধ করে দুজনের মাথাতেই আঘাত করে হাড়ফাটা যখম করে,ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে আসে এবং বাবুল রানার মেঝ চাচা প্রতিবাদ করায় তাকেও হাতে হাড়ফাটা যখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের সানন্দবাড়ী স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে চায়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দেওয়ানগঞ্জ সরকারি হসপিটালে রেপার্ড করা হয়। এ বর্বরোচিত সন্ত্রাসী হামলায় বাবুল বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দাঁতের করে।বাবুল রানা আরো জানায় যে, তার চাচা ও চাচাতো ভাইয়েরা শিশুকাল থেকেই তাদের নানান ভাবে নির্যাতন, নিপীড়ন করে আসতেছ।বাল্যকালে বাবার অকাল মৃত্যুতে তারা অসহায় ভাবেই জীবন যাপন করতো কিন্ত এই চাচা বাবুলের বাবার মৃত্যুর পাঁচ ৫ বছর এবং ৭ বছর পর জমিজমা জাল দলিল করে ভোগ করে আসতেছে এবং বাবুলের বাবা সেজে অন্যের কাছে জমি যায়গা বিক্রি করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।