• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

বিশ্ব জনসংখ্যা দিবসে দেওয়ানগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ চুকাইবাড়ী ইউনিয়ন

এম.এ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। ‘কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এই স্লোগানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
এ দিবস উপলক্ষে শনিবার বেলা ১১টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আলোচনা সভা এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোঃসোলায়মান হোসেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়ন ও শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এর সম্মাননা সারক। ছবি: দেওয়ানগঞ্জ নিউজ।
শ্রেষ্ঠ ইউনিয়ন ক্যাটাগরিতে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ পুরস্কার লাভ করে। অত্র ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খাঁন এই পুরস্কার গ্রহণ করেন।
চুকাইবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খাঁন সাংবাদিকদদের জানান, এই প্রাপ্তি চুকাইবাড়ী ইউনিয়নের জনগণের, তাদের সহযোগিতার ফলেই এই পুরষ্কার প্রাপ্তি সম্ভব হয়েছে।নারী ও শিশু সুরক্ষা এবং জনসংখ্যা কে জনসম্পদে পরিনত করার সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান। তিনি আরও জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য তিনি তার ইউনিয়নের জনগণ কে সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য যে, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।