• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল- সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত একদশকে দারিদ্র দূরীকরণ আর উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে আশাতীত সফলতা এসেছে। করোনাকালেও জিডিপির হারে বিশ্বের তৃতীয় আর এশিয়ার প্রথম অবস্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। শেখ হাসিনা টানা একযুগ প্রধানমন্ত্রী থাকায় এসব অর্জন সম্ভব হয়েছে। তিনি জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন-এ দেশ আমার-আপনার সবার। তাই সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশ স্বপ্নের ঠিকানাতেই শুধু পৌঁছাবে না, আমরা সেই ঠিকানাও অতিক্রম করছি। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের ব্যবস্থা সারাবিশ্বে প্রসংশনীয়। বিশ্বে কোথাও বিনামূল্যে বই বিতরণ করে না। বছরের প্রথমদিন ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করেছে দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনার সরকার। এছাড়াও নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো এতো বড় সেতু নির্মাণের সাহস একমাত্র শেখ হাসিনাই দেখাতে পেরেছেন।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম লেবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ বারী মন্ডল,চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন,শাহাদত হোসেন স্বাধীন প্রমূখ। এতে উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।