• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের মেলান্দহে শহীদ করিম মিয়ার স্মরণসভা

জামালপুর সংবাদদাতা ॥ মহান মুক্তিযুদ্ধের সময় যশোর সেনানিবাসের প্রথম শহীদ আব্দুল করিম মিয়ার ৫০তম স্মরণ সভা ২৯ মার্চ জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হয়। করিম মিয়ার একমাত্র ছেলে রহিম মিয়া দিনভর কোরআন খতম-মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করেন। করিম মিয়া মেলান্দহ উপজেলার বাঘাডোবা গ্রামের নিদান মিয়ার ছেলে। ৭১’র এই দিনে বাংলাদেশ ও পাকিস্তান আর্মি দুই শিবিরে বিভক্ত হবার পরপরই যশোর সেনানিবাসে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে করিম মিয়া শহীদ হন। তিনি ৪৯ এমটি প্লাটুনে কর্মরত ছিলেন। যশোর সেনানিবাসে তিনিই প্রথম শহীদ। তিন মাস তার পরিবার শহীদ হবার খবর জানতে পারেন। যশোর সেনানিবাসে একমাত্র শহীদ করিম মিয়ার পাকা কবর আছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি টিভিতে পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনাহত্যাকান্ডের খবর দেখে শহিদ করিম মিয়ার স্ত্রী বিদুয়ারা বেগম শেফালি চিৎকার দিয়ে মারা যান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।