• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ

জামালপুর জেলা পুলিশের মানবিক উদ্যোগ ৩ শতাধিক হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরন

 

ফজলে এলাহী মাকাম ঃ
পবিত্র মাহে রহজান উপলক্ষে জামালপুরের পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহমেদ এর নির্দেশে শহরের ৫ টি পয়েন্টে ৩ শতাধিক হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
সোমবার বিকালে শহরের পুলিশ লাইনস্ এর এটি এস আই নুরুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম শহরের খুপিবাড়ী,বেলটিয়া,অপরাজেয় বাংলাদেশ এর শিশুদের ,রেলস্টেশনের পার্শবর্তি ফকির পাড়া,বোষপাড়া এলাকায় ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে জামালপুর জেলা পুলিশের মানবিক সহয়তার অংশ হিসেবে এসব ইফতার বিরতন করা হয়।
এ বিষয়ে বেলটিয়া এলাকার আওয়ামীলীগ নেতা সোরোয়ার হোসেন সরু বলেন,পুলিশ হতদরিদ্র মানুষের পাশে ইফতার বিতরনের জন্য তাদের ধন্যবাদ জানাই। লকডাউনে অসহায় মানুষ একটু মন ভরে ইফতার করতে পারবে।

এ বিষয়ে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যপক সুরুজ্জামান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে সমাজের অসহায় মানুষের মাঝে ইফতার দেওয়ার মাধ্যমে পুলিশ যে জনসাধারনের বন্ধু তাই প্রমান হয়। এজন্য তিনি পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহমেদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে পুলিশ লাইনস্ এর এটি এস আই নুরুল ইসলাম বলেন, রমজান মাঝে মানবিক পুলিশ সুপার পুলিশ মোঃ নাসির উদ্দিন স্যারের নির্দেশনা মোতাবেক অসহায়দের মাঝে ইফতার বিতরন করে এই লকডাউনে পুলিশ জনসাধারনের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

লকডাউনে অসহায়দের মাঝে এই ইফতার বিতরন নিয়ে পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহমেদ বলেন, পুলিশ শুধু আইন শৃঙ্খলাই রক্ষা করে না ,তারা মানবিক বিবেক বোধ থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশেও দাঁড়ায়। রমজানে সকলের সাথে ইফতারের আনন্দ বিলিয়ে দেওয়ার মাঝেই যেন প্রকৃত তৃপ্তি লাভ করা হয়। অসহায় ,হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের জন্য জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম পর্যায়ে ক্রমে অব্যহত থাকবে বলেও জানান তিনি।

জামালপুর জেলা পুলিশের মত মানবিক উদ্যোগ নিয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে এমটি প্রত্যাশা সকলের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।