• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প কর্তৃক ০৪ (চার) বোতল বিদেশী মদসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার

 

এম.এফ .এ মাকাম ঃ

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/০৫/২০২১ খ্রিঃ তারিখে ১৭.২০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানা এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পোড়াগাঁও গ্রামস্থ পোড়াগাঁও ফুটবল খেলার মাঠের দক্ষিণ পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগণ ১। মোঃ শামীম মিয়া (২৪), পিতা-মৃত আব্দুল আজিজ, ২। মোঃ সানোয়ার হোসেন (২৩), পিতা মোঃ জমশেদ আলী, উভয় সাং-পোড়াগাঁও, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুরদের দখল হতে ০৪ (চার) বোতল বিদেশী মদ এবং ০২ (দুই) টি মোবাইল ফোন (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের অনুমান মূল্য – ৪,০০০/- (চার হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন এলাকায় বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।