• রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

জামালপুরে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

তূর্য/আফনান ঃ

জামালপুরের মেলান্দহ উপজেলায় শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবু তাহেরকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ। বুধবার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার(২৪) মেলান্দহের শ্যামপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের হাসান মাহমুদের মেয়ে।
নিহতের পরিবার জানায়, ২০১৬ সালে প্রেম করে তানিয়া আক্তারকে বিয়ে করেন মেলান্দহের শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের নূর ইসলামের ছেলে আবু তাহের(৩৬)। বিয়ের পর তারা মেলান্দহ শহরেই বসবাস করছে এবং তাদের সংসারে তানভীর নামে ৪ বছরের এক ছেলে ও ১০ মাস বয়সী তাহিয়া নামে এক মেয়ে রয়েছে। সম্প্রতি ঈদের আগে তারা গ্রামের বাড়ি কাজাইকাটায় আসে। বুধবার বিকালে আবু তাহের তার শ্বশুর হাসান মাহমুদকে তাদের বাড়িতে আসতে বলেন। তানিয়ার বাবা মেয়ের শ্বশুর বাড়িতে এসে তার লাশ ধোয়া অবস্থায় বাড়ির উঠানে দেখতে পান। এ সময় আবু তাহের তাকে জানায় সকালে তানিয়ার সাথে তার ঝগড়া হয়েছিলো, এরই প্রেক্ষিতে সে স্টোক করে মারা গেছেন। বিষয়টি তানিয়ার বাবা সন্দেহ হলে তিনি মেলান্দহ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থরে এসে তানিয়ার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তার স্বামী আবু তাহেরকে আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জেএম নিউজ ২৪ ডটকম কে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে এবং প্রাথমিক তদন্তে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়না তদন্তের জন্য মৃতদেহ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের স্বামী আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং মামলা হলেই আইনত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।