• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

সাংবাদিক রেজা ফাগুনের হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে- পিবিআই

এম.এফ.এ মাকাম ঃ

তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকান্ডের সাথে জড়িত চক্রটিকে চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর। বৃহস্পতিবার দুপুরে পিবিআই জামালপুরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম.এম. সালাহ উদ্দীন সংবাদ সম্মেলনে বলেন, এনটিভির সাংবাদিক কাকন রেজার ছেলে তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন ২০১৯ সালের ২১ মে ঢাকা থেকে কমিউটার ট্রেনে করে জামালপুর হয়ে শেরপুরে তার বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। ট্রেনে তাকে ছিনতাইকারীরা জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার নিকট থেকে মোবাইল, আইডি কার্ড, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় রেজা ফাগুন বাধা দিলে তাকে ট্রেনের দরজা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরের দিন জামালপুরের নান্দিনা রেলস্টেশনের কাছে রানাগাছা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার আরো বলেন, গত চার মাস আগে পিবিআই কে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়। ইতিমধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত চক্রের পাঁচ জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার সাথে জড়িত মাজহারুল ইসলাম ও সোহরাব মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তারা ঘটনার সাথে থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সাংবাদিক কাকন রেজা পিবিআই এর তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।