• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুরী যা বললেন

প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ

গত ২৮শে জুন  দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন ও দৈনিক সমাচার প্রত্রিকায় প্রকাশিত জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্যের অভিযোগ শিরনামে যে সংবাদ ছাপা হয়েছে তার প্রতিবাদ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুরী । সংবাদে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়ার্ড,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণদিত। সংবাদে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেহনাজ হক চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর যোগসাজেসে মোটা অংকের অর্থের বিনিময়ে দিবা শাখায় ১ম শ্রেণীতে জান্নাত ইসলাম নামে যে ছাত্রীর ভর্তির কথা বলা হয়েছে তা ভিত্তিহীন। মূলত সরকারী নিয়ম মেনে ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্বাবধনে বিদ্যায়লেয় ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এ ধরনের কোন ছাত্রীর ভর্তি কিংবা বেতন নেওয়ার কোন প্রকার সুযোগ নেই। সংবাদে আমাকে জড়িয়ে যে অর্থের কথা বলা হয়েছে তা উদ্দেশ্য প্রণদিত। সঠিক ভাবে বিদ্যালয় পরিচালনা করার ফলে একদল কুচক্রি মহল আমাকে সামাজিক ও পেশাগত ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংবাদদাতাকে ভূল তথ্য প্রদান করেছে। তাই আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করছি। সেই সাথে সুধিজন ,অভিবাবক মহল,বিদ্যালয়ের ছাত্রীদের বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করছি।

শেহনাজ হক চৌধুরী
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
জামালপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।