• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জামালপুরের ইসলামপুরে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সহোদর দুই কৃষকের মৃত্যু

 

 

তৌফিকুল ইসলাম ঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হক (৪৭) এবং অবিজল শেখ (৪৪) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া গ্রামের খুদু শেখের ছেলে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকাল সোয়া চারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে বসতবাড়ির পাশের সেচ পাম্প দিয়ে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন কৃষক আব্দুল হক এবং অবিজল শেখ। এক পর্যায়ে সেচ পাম্প থেকে পানি বিদ্যুৎতায়িত হয়।

 

এ সময় মনের অজান্তে তারা পানি স্পর্শ করলে গুরুতর আহত হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতাবস্থায় স্বজনরা বিকালে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা রহমান তাদের মৃত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।