• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামীলীগের এক মত বিনিময় সভা

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামীলীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র শাহ নেওয়াজ শাহেন শাহ , সাবেক পৌর মেয়র নুরুন্নবী অপু, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন ,মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি , দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহফুজুর রহমান মাফুজ,ছাত্রলীগ নেতা মানিক উল্ল্যাহ মানিক,যুব মহিলা লীগের আহবায়ক নাসরিন বেগম বুলি, যুবলীগের যুগ্ন আহবায়ক ও কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, আজহারুল ইসলাম আকা ,কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিতু, আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান আকন্দ প্রমুখ। অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রেজাউল করিম যুবরাজ , জামি চৌধুরী সহ অন্যান্যরা । দীর্ঘদিন পর এই দলীয় মতবিনিময় সভা কে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।