• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

বকশীগঞ্জে জমিজমা বিরোধের জেরে পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে জমি জমা বিরোধের জের ধরে পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের নঈম মিয়ার বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল ইসলাম জানান, নঈম মিয়ার বাজারে স্থানীয় আবদুল লতিফের ছেলে আবদুল হালিমের পাটের গুদামে রাত ৩ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে রৌমারী গামী একটি বাসের যাত্রীরা গুদাম ঘরে আগুন দেখে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার পাট আগুনে পুড়ে যায়।
তালাবদ্ধ গুদামে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউই বলতে পারেন নি।
তবে গুদামের মালিক আবদুল হালিম অভিযোগ করেছেন গুদাম ঘরের জমি নিয়ে আলীরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবদুল আজিজ ঝুড়– মিয়ার সাথে তার বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঝুড়– মিয়া, স্থানীয় বাক্কু মিয়ার ছেলে শংসের আলী সহ অজ্ঞাত কয়েক জন এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এঘটনায় আবদুল হালিম বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আবু শরিফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।