• রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সাংবাদিক শফিক জামানের স্মরণসভা

আফনান সাকিবঃ
জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের
সাংবাদিক শফিক জামান লেবুকে তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ
করলেন সাংবাদিক ও সুধীজনরা। মঙ্গলবার বিকলে এ উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া ও ইফতার
মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা প্রেসক্লাব।
জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে বক্তব্য
রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, প্রবীণ সাংবাদিক
উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, ডেইলি অবজারভারের সাংবাদিক
কামাল হোসেন, যায়যায়দিনের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, বাংলাদেশ
টুডের এম সুলতান আলম, ইত্তেফাকের শাহ জামাল, যমুনা টিভির শোয়েব
হোসেন, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, বাংলা টিভির লিয়াকত
হোসাইন লায়ন, এনটিভির আসমাউল আসিফ, আজকের জামালপুরের হাফিজুর
রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শফিক জামান জামালপুরে সাংবাদিকতার এক
উজ্জ্বল নক্ষত্র। তাঁর হাত ধরেই জামালপুরে সাংবাদিকতার প্রসার ঘটে। তাঁর আদর্শকে
ধারণ করে জামালপুরের সাংবাদিকদের পথ চলতে আহ্বান জানান বক্তারা। প্রয়াত
শফিক জামানের হাত ধরেই জামালপুর জেলায় অর্ধ শতাধিক সাংবাদিক জাতীয়
গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁরা বর্তমানে দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধম্য
গণমাধ্যমগুলোতে কর্মরত। তাঁরা জামালপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা
তুলে ধরছেন জাতীয় গণমাধ্যমে। শফিক জামানের এই শিষ্যরাও তাঁর তৃতীয়
মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।