• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জামালপুর উদীচী শিল্পী গোষ্ঠীর মানববন্ধন

সজীব খান:
দেশব্যাপী অব্যাহত শিক্ষক নির্যাতন,নিপীড়ন ও হত্যার প্রতিবাদে জামালপুর উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে শহরের দয়াময়ী মোড়ে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী জামালপুর জেলা সংসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম,সাধারন সম্পাদক শুভ্র মেহেদী,জেলা যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নাট্যনীড়ের সহ-সভাপতি সুমন মাহমুদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক কবি অধ্যাপক তারিকুল ফেরদৌস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। এ দেশে বিভিন্ন সময় শিক্ষকদের ওপর হামলা হয়,কিন্তু সঠিক বিচার হয় না। যে দেশে প্রধানমন্ত্রী শিক্ষক বান্ধব, সে দেশে শিক্ষকদের এমন হত্যা, নির্যাতন মেনে নেওয়া যায় না। নড়াইলের শিক্ষককে যখন জুতার মালা পরানো হয়েছে এটা শুধু একজন শিক্ষককে পরানো হয়নি। সারা দেশের শিক্ষককে সমাজকে জুতার মালা পরানো হয়েছে। প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যার মাধ্যমে দেশের সব শিক্ষকদের হত্যা করা হয়েছে। মানববন্ধনে বক্তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।