• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

৭ বছর ধরে নিখোঁজ তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ, উদ্ধারের দাবিতে জামালপুরে মানববন্ধন

স্টাফ রির্পোটারঃ

৭ বছর ধরে নিখোঁজ ঢাকার তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নিখোঁজ আব্দুল হান্নানের গ্রামের বাড়ি সরিষাবাড়ীর শিমলাবাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজের মা আসমা বেগম, ভাই শহিদুল্লাহ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান নিখোঁজের প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ সময় অনতিবিলম্বে আব্দুল হান্নানকে উদ্ধারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে উপাধ্যক্ষ আব্দুল হান্নান ঢাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তিনি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।