• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুলিশ সুপারের নির্দেশনায় জামালপুরে দুই ভূয়া সাংবাদিক আটক

নিজস্ব সংবাদদাতাঃ
পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর নির্দেশনায় জামালপুরে চাঁদাবাজি ও প্রতরনার অভিযোগে ভুয়া দুই সাংবাদিক গ্রেপ্তার জামালপুরে চাঁদাবাজি ও প্রতারনার অভিযোগে ওয়াহিদ খান আরিফ(৪০) ও মাসুদ রানা (২৮) নামে দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ওয়াহিদ খান আরিফ ময়মনসিংহের আকুয়া মড়ল পাড়ার নাসির খান রতনের ছেলে ও মাসুদ রানা জামালপুরের শ্রীচন্দ্রবাড়ী এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার নাছির উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভুমি অফিসে চাঁদাবাজি ও প্রতারনা করার সময় ওয়াহিদ খান আরিফ ও মানিক মিয়া ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরো জানান, এরা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে নানাস্থানে চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল। ময়মনসিংহ কতোয়ালী থানায় ওয়াহিদ খান আরিফের নাম ২টি ও মাসুদ রানার নামে ৬টি মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ওয়াহিদ খান আরিফ ও মাসুদ রানার নামে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর থানায় চাঁদাবাজি ও প্রতরনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।